পুঁজিবাজারে তালিকাভুক্ত ২২ কোম্পানি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার, ১২ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে পাওয়া তথ্য নিচে-
শাহজীবাজার পাওয়ার কোং লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি ১ টাকা ৪১ পয়সা আয় হয়েছে এবং গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি ৩৬ পয়সা আয় হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ১ টাকা ১৪ পয়সা এবং যা গত বছরের একই সময়ে মাইনাস ১৫ পয়সা ছিল।কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪০ টাকা ৬৬ পয়সা।

ক্রাউন সিমেন্ট পিএলসি: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৫ পয়সা এবং গত বছর একই সময়ে আয় ছিল ২৫ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬৩ টাকা ১১ পয়সা।
বিবিএস লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৩ পয়সা এবং গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি ২৭ পয়সা লোকসান হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ০২ পয়সা এবং যা গত বছরের একই সময়ে ২৪ পয়সা ছিল।কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ১১ পয়সা।
জাহিন স্পিনিং পিএলসি: কোম্পানিটির শেয়ারপ্রতি ৯ পয়সা লোকসান হয়েছে এবং গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি ৭ পয়সা লোকসান হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল ৫ পয়সা এবং যা গত বছরের একই সময়ে ১ পয়সা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩ টাকা ৩০ পয়সা।

সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮৪ পয়সা এবং গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ১ টাকা ৫ পয়সা লোকসান হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল ২২ পয়সা এবং যা গত বছরের একই সময়ে ৪০ পয়সা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি কনসুলেটেড নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৪৬ পয়সা।
এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি: কোম্পানিটির শেয়ারপ্রতি ১ টাকা ১০ পয়সা লোকসান হয়েছে এবং গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি ৭ পয়সা লোকসান হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল ১ টাকা ৮৫ পয়সা এবং যা গত বছরের একই সময়ে ১ টাকা ৪৮ পয়সা ছিল।কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৪ টাকা।
রানার অটোমোবাইলস পিএলসি: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৩৮ পয়সা এবং গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি ৭২ পয়সা লোকসান হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল ৩ টাকা ৭০ পয়সা এবং যা গত বছরের একই সময়ে ৭ টাকা ১০ পয়সা ছিল।কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৭ টাকা ৮ পয়সা।
ডেল্টা স্পিনার্স লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি ১ পয়সা লোকসান হয়েছে এবং গত বছর একই সময়ে লোকসান ছিল ৭ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১২ টাকা ১১ পয়সা।
এডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই): কোম্পানিটির শেয়ারপ্রতি ৩৯ পয়সা আয় হয়েছে এবং গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি ৪ টাকা ৮২ পয়সা আয় হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ৪০ টাকা ৬৯ পয়সা এবং যা গত বছরের একই সময়ে ৫৪ টাকা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯৩ টাকা ২৪ পয়সা।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি: কোম্পানিটির শেয়ারপ্রতি ৭ টাকা ২৯ পয়সা আয় হয়েছে এবং গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি ৪ টাকা ৯২ পয়সা আয় হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল ১৪ টাকা ৭৯ পয়সা এবং যা গত বছরের একই সময়ে ৩ টাকা ৯২ পয়সা ছিল।কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪০৭ টাকা ৪ পয়সা।
ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮১ পয়সা এবং গত বছর একই সময়ে আয় ছিল ১ টাকা ৪৮ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৪ টাকা ২৪ পয়সা।
অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ১৭ পয়সা লোকসান হয়েছে এবং গত বছর একই সময়ে লোকসান ছিল ১৮ পয়সা।কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৯ টাকা ৩৪ পয়সা।
স্কয়ার টেক্সটাইলস পিএলসি: কোম্পানিটির শেয়ারপ্রতি ১ টাকা ৬৯ পয়সা আয় হয়েছে এবং গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি ১ টাকা ৯০ পয়সা আয় হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৭ টাকা ৫৬ পয়সা।
একমি ল্যাবরেটরিজ লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি ৩ টাকা ১ পয়সা আয় হয়েছে এবং গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি ২ টাকা ৬২ পয়সা আয় হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল ৭ টাকা ৭ পয়সা এবং যা গত বছরের একই সময়ে ৬ টাকা ৪৪ পয়সা ছিল।কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২৯ টাকা ৩৮ পয়সা।

এসিআই ফরমুলেশনস পিএলসি: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৫ পয়সা এবং গত বছর একই সময়ে আয় ছিল ২ টাকা ৩৫ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৭৭ টাকা ৩৬ পয়সা।
এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসি: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৫০ পয়সা এবং গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি ৭০ পয়সা আয় হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ৯ টাকা ২৮ পয়সা এবং যা গত বছরের একই সময়ে মাইনাস ৬ টাকা ৪৩ পয়সা ছিল।কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৯৭ পয়সা।
ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যাস লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯১ পয়সা এবং গত বছর একই সময়ে আয় ছিল ১ টাকা ১ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৮৬ টাকা ৬৫ পয়সা।
ইনটেক লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০৮ পয়সা এবং গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি ০৮ পয়সা লোকসান হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ০৪ পয়সা এবং যা গত বছরের একই সময়ে মাইনাস ০২ পয়সা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় ছিল ৫৩ পয়সা।
কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৫৫ পয়সা এবং গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ৫৬ পয়সা আয় হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল ১ টাকা ০৫ পয়সা এবং যা গত বছরের একই সময়ে ১২ পয়সা ছিল। কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ২৬ পয়সা।
মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা এবং গত বছর একই সময়ে আয় ছিল ১৭ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২০ টাকা ৬১ পয়সা।

ক্রাউন সিমেন্ট পিএলসি: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৫ পয়সা এবং গত বছর একই সময়ে আয় ছিল ২৫ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬৩ টাকা ১১ পয়সা।
নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি ০৭ পয়সা আয় হয়েছে এবং গতবছর প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি ১৬ পয়সা আয় হয়েছিল। কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১২ পয়সা এবং যা গত বছর একই সময়ে ০৫ পয়সা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৯৮ পয়সা।
ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই সিএলসি (ডেসকো): কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৭ পয়সা এবং গত বছর একই সময়ে লোকসান ছিল ৮১ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৬ টাকা ৭৫ পয়সা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)