Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

নয় কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৩, ২০২৫ , ৯:৫৪ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৩, ২০২৫, ৯:৫৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার, ১৩ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা তথ্য নিচে বিস্তারিত-

সাফকো স্পিনিং মিলস লিমিটেড কোম্পানিটির শেয়ারপ্রতি ১ টাকা ৭৪ পয়সা লোকসান হয়েছে এবং গত বছর একই সময়ে ৪ টাকা ৭৭ পয়সা লোকসান হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় ৪ টাকা ৯৪ পয়সা।

এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৬ পয়সা এবং গত বছর একই সময়ে আয় ছিল ৪৪ পয়সা।কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৯৪ টাকা ৯৭ পয়সা।

সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা এবং গত বছর একই সময়ে আয় ছিল ৮০ পয়সা।কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৬ টাকা ৩৩ পয়সা।

কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ পয়সা এবং গত বছর একই সময়ে আয় ছিল ২ পয়সা  কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৪ টাকা ৩৬ পয়সা।

বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৬ পয়সা এবং গত বছর একই সময়ে ১৩ পয়সা লোকসান হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৮ টাকা ৩৬ পয়সা।

শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি ৪৭ পয়সা লোকসান হয়েছে এবং গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ১৪ পয়সা আয় হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ৯৩ পয়সা এবং যা গত বছরের একই সময়ে ১ টাকা ৯ পয়সা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৯৩ পয়সা।

ফার কেমিক্যাল অ্যান্ড টেক্সটাইল ইনড. পিএলসি: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ পয়সা এবং গত বছর একই সময়ে আয় ছিল ১৬ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩২ টাকা ৫৭ পয়সা।

বারাকা পাওয়ার লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ পয়সা এবং গত বছর একই সময়ে আয় ছিল ১২ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২ টাকা ৮১ পয়সা।

এমএল ডাইং অ্যান্ড টেক্সটাইল ইন্ড. পিএলসি: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ পয়সা এবং গত বছর একই সময়ে আয় ছিল ৬ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩ টাকা ৩১ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)