Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এগারো কোম্পানির প্রথম প্রান্তিক প্রকাশ

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৫, ২০২৫ , ৩:১৫ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৫, ২০২৫, ৩:১৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার, ১৩ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে জানা তথ্য নিচে-

বিএসআরএম স্টিলস লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬০ পয়সা এবং গত বছর একই সময়ে আয় ছিল ২ টাকা ২০ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৯৩ টাকা ৭৪ পয়সা।

ওয়াটা কেমিক্যালস লিমিটেড: শুক্রবার, ১৪ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৭ পয়সা এবং গত বছর একই সময়ে আয় ছিল ৩১ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬১ টাকা ৭৪ পয়সা।

সামিট পাওয়ার লিমিটেডে: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬২ পয়সা এবং গত বছর একই সময়ে আয় ছিল ৫৩ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪১ টাকা ২২ পয়সা।

ন্যাশনাল টিউবস লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি ৭৭ পয়সা লোকসান হয়েছে এবং গত বছর একই সময়ে আয় ছিল ১২ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩৬ টাকা ৮৪ পয়সা।

কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৩২ পয়সা এবং গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ১০ পয়সা আয় হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল ৪৬ পয়সা  যা গত বছরের একই সময়ে ২৩ পয়সা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯ টাকা ৩৯  পয়সা।

আমান কটন ফাইবার্স লিমিটেড: বুধবার, ১২ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা এবং গত বছর একই সময়ে আয় ছিল ২৪ পয়সা।কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৩ টাকা ৭৪ পয়সা।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ২ টাকা ৮৬ পয়সা এবং গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি ২ টাকা ৮৩ পয়সা আয় হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল ২ টাকা ১৮ পয়সা এবং যা গত বছরের একই সময়ে ৩ টাকা ৮ পয়সা ছিল।কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল  টাকা  পয়সা।

ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি ৪ পয়সা লোকসান হয়েছে এবং গত বছর একই সময়ে ৩০ পয়সা আয় হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৮ টাকা ১৪ পয়সা।

সায়হাম কটন মিলস লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৮ পয়সা এবং গত বছর একই সময়ে আয় ছিল ২৭ পয়সা।কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৬ টাকা ৫৬ পয়সা।

বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস লিমিটেড (বিএসআরএম): কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ১৫ পয়সা এবং গত বছর একই সময়ে আয় ছিল ৩ টাকা ৭৭ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭১ টাকা ১৯ পয়সা।

রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি ৫ পয়সা লোকসান হয়েছে এবং গত বছর একই সময়ে আয় ছিল ২০ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৯ টাকা ৫২ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)