Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৫, ২০২৫ , ৪:০৪ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৫, ২০২৫, ৪:০৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ১৯ কোটি ৩৮ লাখ টাকা, যা ছিল মোট লেনদেনের ৫.৪৭ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, শীর্ষ লেনদেন তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দৈনিক গড় লেনদেন হয়েছে ১৪ কোটি ৯২ লাখ টাকা, যা ছিল মোট লেনদেনের ৪.২১ শতাংশ।

তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে অরিয়ন ইনফিউশন লিমিটেড, যার দৈনিক গড় লেনদেন হয়েছে ১১ কোটি ৮৯ লাখ টাকা, যা মোট লেনদেনের ৩.৩৬ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক শীর্ষ লেনদেন তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দৈনিক গড়ে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৮ কোটি ৯৫ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৮ কোটি ৬৯ লাখ টাকা,স্কয়ার ফার্মার ৮ কোটি ৫১ লাখ টাকা, ডমিনাজ ইন্ডাস্ট্রিজের ৮ কোটি ৫০ লাখ টাকা, মনোস্পুল বিডির ৮ কোটি ৪২ লাখ টাকা, খান ব্রাদার্স পিপি বেগ ইন্ডাস্ট্রিজের ৭ কোটি ৬৫ লাখ টাকা এবং রানার অটোমোবাইলের ৭ কোটি ৩ লাখ টাকা লেনদেন হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)