Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বাজার মূলধন কমলো আরও ১৭ হাজার কোটি টাকা

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৫, ২০২৫ , ৪:০৭ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৫, ২০২৫, ৪:০৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এতে সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে প্রায় ১৭ হাজার কোটি টাকা।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে জানা গেছে, বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৯৭৪ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে মূলধন ছিল ৬ লাখ ৯০ হাজার ৯১৫ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১৬ হাজার ৯৪১ কোটি টাকা ২ দশমিক ৪৫ শতাংশ।

চলতি সপ্তাহে কমেছে ডিএসইর সব কয়টি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ২৬৫ দশমিক ২৫ পয়েন্ট বা ৫ দশমিক ৩৪ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ৮৯ দশমিক ৩৬ পয়েন্ট বা ৪ দশমিক ৬০ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ৬২ দশমিক ২৬ পয়েন্ট বা ৫ দশমিক ৯৯ শতাংশ।

সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৭৭১ কোটি ৭৭ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ৪২২ কোটি ২৩ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ৬৫০ কোটি ৪৬ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৭টি কোম্পানির, কমেছে ৩৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩টি কোম্পানির শেয়ারের দাম।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)