Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইর লেনদেন কমেছে রোববার

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৬, ২০২৫ , ৪:২০ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৬, ২০২৫, ৪:২০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক ধারায় রোববার, ১৬ নভেম্বর লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩৬ শেয়ারের দর বৃদ্ধি হয়েছে। অন্যদিকে টাকার অংকে লেনদেন পরিমাণ কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৯ দশমিক ৪৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৭৩২ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ৯৮৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৯ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৬০ পয়েন্টে অবস্থান করছে।

রোববার, ১৬ নভেম্বর ডিএসইতে ২৯৮ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৮৩ কোটি ৩৪ লাখ টাকা।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৩৬টি কোম্পানির, ১১৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)