Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

দুই কর কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৭, ২০২৫ , ১১:১৯ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৭, ২০২৫, ১১:১৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকার কর অঞ্চল ৩- এর কমিশনার এম এম ফজলুল হক এবং রংপুরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের সাবেক অতিরিক্ত কমিশনার আব্দুর রশিদ মিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৭ নভেম্বর) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। দুদকের পৃথক দুটি আবেদনে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুটি আবেদন মঞ্জুর করেন।

তাদের আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে তাদের দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাইয়ের অনুসন্ধান চলমান। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। এজন্য সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)