খসড়া ‘বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অফ ইকুইটি সিকিউরিটিস) রুলস, ২০২৫’ নিয়ে ইস্যুয়ার কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৈঠকে নতুন রুলস নিয়ে বিভিন্ন প্রস্তাব, সুপারিশ ও মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি’র মাল্টিপারপাস হলে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।
বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বৈঠকের সভাপতিত্ব করেন। এসময় পুঁজিবাজারের অংশীজনদের সাথে খসড়া ‘বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অফ ইকুইটি সিকিউরিটিস) রুলস, ২০২৫ সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে ইস্যুয়ার কোম্পানিসমূহের প্রতিনিধিরা আইপিও নীতিমালার খসড়া নিয়ে বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএসইসি’র কমিশনার মো. আলী আকবর, বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল ও পরিচালক তানভির মোস্তফা, ইলেকট্রোমার্ট লিমিটেড এর চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম ফিরোজ, আকিজ বশির গ্রুপের ফিন্যান্স ডিরেক্টর মোহাম্মদ জাহিদ হোসেন, পিএইচপি ফ্যামিলির সিনিয়র নির্বাহী পরিচালক মোস্তফা জামাল হোসেন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নির্বাহী পরিচালক নাইমুল হুদা, সিটি গ্রুপের আর্থিক ও বিনিয়োগ বিষয়ক পরিচালক রেজা উদ্দিন আহমেদ।
এছাড়াও ফেয়ার গ্রুপের চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) কাজী নাসির উদ্দিন, ডিবিএল গ্রুপের বোর্ড সেক্রেটারি মো. শাহ আলম মিয়া, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র ডিজিএম মো. আফজাল হোসেন, ইলেকট্রোমার্ট লিমিটেডের সিনিয়র ডিজিএম গোলাম সারওয়ার, বিএসইসির নির্বাহী পরিচালক মো. মাহবুবের রহমান চৌধুরী এবং বিএসইসির পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দসহ আরো অনেকে বৈঠকে উপস্থিত ছিলেন।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)