Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

লভ্যাংশ দেবে না লুব-রেফ

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৮, ২০২৫ , ৭:০৭ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৮, ২০২৫, ৭:০৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

লুব-রেফ (বাংলাদেশ) পিএলসি গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৪ টাকা ৫৬ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৭৪ পয়সা লোকসান হয়েছিল।

সর্বশেষ বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১ টাকা ৯৭ পয়সা, যা আগের বছর ছিল ৩ টাকা ৪ পয়সা।

গত ৩০ জুন,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৩ টাকা পয়সা। আগামী ২৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম), রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ ডিসেম্বর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)