Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

জিপিএইচ ইস্পাতের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১, ২০২৫ , ১১:৪৯ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১, ২০২৫, ১১:৫০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

জিপিএইচ ইস্পাত লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরে সাধারণ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানির উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকরা কোনো লভ্যাংশ নেবেন না।

সোমবার (১ ডিসেম্বর) কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৫১ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৭৭ পয়সা আয় হয়েছিল। গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৫ টাকা ৭৮ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৯ টাকা ৮৯ পয়সা।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫১ টাকা ৭২ পয়সা।

আগামী ৩১ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম), রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ ডিসেম্বর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)