Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৬, ২০২৫ , ১১:৩০ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৬, ২০২৫, ১১:৩০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

জেনেক্স ইনফোসিস পিএলসি গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, সর্বশেষ হিসাববছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ১৭ পয়সা আয় হয়েছে। আগের বছর আয় হয়েছিল ২ টাকা ৬২ পয়সা। বিদায়ী বছরের সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৬ টাকা ৮৭ পয়সা, যা আগের বছর ১ টাকা ৮৫ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২২ টাকা ১১ পয়সা।

আগামী ৩০ ডিসেম্বর সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ ডিসেম্বর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)