স্টাফ রিপোর্টার: সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার (৬ জুলাই) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২১ সালের জন্য ১০ শতাংশ (৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক) লভ্যাংশ অনুমোদন করা হয়।
ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলমের সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান, পরিচালক ও শেয়ারহোল্ডারগণ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং উপ-ব্যবস্থাপনা পরিচালকগণ।
সভায় শেয়ারহোল্ডাররা ব্যাংকের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ এবং বিভিন্ন পরামর্শ প্রদান করেন। সভা পরিচালনা করেন ব্যাংকের কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. নাজমুল আহসান, এফসিএস।
ব্যাংকের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলম তার স্বাগত বক্তব্যে বলেন, চলমান অতিমারির মধ্যেও সোশ্যাল ইসলামী ব্যাংকের উন্নয়নের ধারা যেমন অব্যাহত রয়েছে, তেমনি ব্যবসায়িক সূচকেও ইতিবাচক ধারা অব্যাহত। আগামীতেও এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
এদিকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি শেয়ারহোল্ডার ও গ্রাহকদের অতীতের মতো আগামীতেও ব্যাংকের অগ্রগতিতে সহযোগিতার ধারাবাহিকতা অব্যাহত রাখার অনুরোধ জানান। সেই সঙ্গে পরিচালনা পর্ষদের দক্ষ ও বিচক্ষণ দিক নির্দেশনায় সোশ্যাল ইসলামী ব্যাংক তার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছুতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)