Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

রানার অটোমোবাইলসের নগদ লভ্যাংশ অনুমোদন

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৩, ২০২৫ , ৭:১৬ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৩, ২০২৫, ৭:১৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

রানার অটোমোবাইলস পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় কুর্মিটোলা গলফ ক্লাবে সম্পন্ন হয়েছে। সভায় উপস্থিত শেয়ারহোল্ডাররা ৩০ জুন ২০২৫-এ সমাপ্ত অর্থবছরের জন্য পরিচালনা পর্ষদ প্রস্তাবিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ স্পন্সর পরিচালকসহ সকল শেয়ারহোল্ডারের জন্য অনুমোদন করেন।

এজিএম শেষে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়,  বিগত বছরের আর্থিক প্রতিবেদন উপস্থাপন এবং শেয়ারহোল্ডারদের প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নজরুল ইসলাম, এফসিএ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোম্পানি সচিব মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সিএফও সনৎ দত্ত, পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও শেয়ারহোল্ডাররা।

সভা শেষে কোম্পানির চেয়ারম্যান হাফিজুর রহমান খান তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে এজিএম-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)