Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিডি পেইন্টস সোনার হরিণ

প্রকাশিত হয়েছে: জুলাই ৬, ২০২২ , ৬:২৫ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৬, ২০২২, ৬:২৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে এসএমই মার্কেটে তালিকাভুক্ত বিডি পেইন্টেস লিমিটেডের শেয়ার এখন সোনার হরিণ। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত ১ মাসে শেয়ারপ্রতি দর বেড়েছে প্রায় ৫ গুণ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বিডি পেইন্টেস শেয়ার দর গত ১৪ জুন ছিল ১১ টাকা। মাত্র ১ মাসের ব্যবধানে বুধবার শেয়ারপ্রতি দাম ৪৬.৯০ থেকে ৪৯.৩০ পয়সা লেনদেন হয়।

দর বৃদ্ধির চিত্র প্রকাশ

তবে দর বৃদ্ধির পেছনে কোন ‘প্রাইস সেনসেটিভ ইনফরমেশন’ নেই বলে জানিয়েছে কোম্পানির কর্তৃপক্ষ।

বিডি পেইন্টেস লিমিটেডের ৯ মাসের আনঅডিটেড আর্থিক প্রতিবেদন অনুয়ারী শেয়ারপ্রতি মুনাফা হয়েছে .৫৮ টাকা। যা গত বছর একই সময় (জুলাই ২০ মার্চ ২১) ছিল .৭৯ টাকা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)