পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি গত ৩১ শে ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে পাওয়া তথ্য নিচে-
গ্রামীণফোন লিমিটেড: কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সর্বশেষ হিসাববছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি ২১ টাকা ৯০ পয়সা আয় হয়েছে এবং আগের বছর আয় হয়েছিল ২৬ টাকা ৮৯ পয়সা।সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪১ টাকা ৪৯ পয়সা।
আগামী ২০ এপ্রিল হাইব্রিড পদ্ধতিতে মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৩ মার্চ রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড: কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি ৯৩ পয়সা লোকসান হয়েছে এবং আগের বছর লোকসান হয়েছিল ৬ পয়সা। বিদায়ী বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল ১ টাকা ও যা আগের বছর তা ৪৯ পয়সা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৫ টাকা ৩০ পয়সা।
আগামী ৩১ মার্চ সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৫ ফেব্রুয়ারী রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)