ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সোমবার মোট ২৭টি কোম্পানির ২২ কোটি ৬৮ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৭ লাখ ৩১ হাজার ৮৭৪ টি শেয়ার ৫৯ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২২ কোটি ৬৮ লাখ ৪৫ হাজার টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ৫ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকার, দ্বিতীয় স্থানে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসির ৪ কোটি ৭৯ লাখ ৮৩ হাজার টাকার এবং তৃতীয় স্থানে নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির ২ কোটি ৩৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)