অনলাইনে ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ানো হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান ২২ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে ভ্যাট দিতে পারবে। রবিবার রাতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক আদেশে এই সময়সীমা বৃদ্ধি করে। প্রতি মাসে ১৫ তারিখ পর্যন্ত আগের মাসের বেচাকেনার তথ্য জানিয়ে ভ্যাট রিটার্ন দিতে পারে প্রতিষ্ঠানগুলো।
এনবিআর সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করলে আইন অনুযায়ী বিলম্ব ফি ও আর্থিক জরিমানার বিধান রয়েছে। ফলে সার্ভার জটিলতার কারণে যাতে কোনো করদাতা অযথা জরিমানার মুখে না পড়েন, সে জন্য সময় বৃদ্ধি করা হয়েছে।
এনবিআর সূত্র জানায়, বর্তমানে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ৬ লাখ ৪৪ হাজার। বেশির ভাগ প্রতিষ্ঠানই রিটার্ন দেয় না।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)