Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

নাম পরিবর্তনে সম্মতি পেল ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৩, ২০২৬ , ৬:২৩ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কাছে নাম পরিবর্তনের অনুমতি চেয়েছে। সার্বিক দিক বিবেচনা করে কোম্পানিটিকে নাম পরিবর্তন করার সম্মতি দিয়েছে সিএসই কর্তৃপক্ষ।

সোমবার, ২৩ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির নাম ‘ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড’ এর পরিবর্তে ‘ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই। ২৩ ফেব্রুয়ারি থেকে কোম্পানিটির নতুন নাম কার্যকর হয়েছে।

নাম ও ট্রেডিং কোড পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)