Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ক্রেডিট রেটিং নির্ণয় রংপুর ফাউন্ড্রির

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৪, ২০২৬ , ১২:৫৪ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

রংপুর ফাউন্ড্রি লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ক্রেডিট রেটিং অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি জানা গেছে, ক্রেডিট রেটিং অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস লিমিটেডের রেটিং অনুযায়ী, রংপুর ফাউন্ড্রি লিমিটেডের দীর্ঘ মেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে ‘এএ-’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৩’।

২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে রংপুর ফাউন্ড্রির এই ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)