বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের গত ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান কমেছে ৩০ শতাংশ। মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৯ পয়সা এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ১ টাকা ৮৫ পয়সা। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৯৫ পয়সা এবং গত বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৫ টাকা ২০ পয়সা।
কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ২ টাকা ৫৮ পয়সা এবং যা আগের বছরের একই সময়ে ১ টাকা ৯৭ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১৫ টাকা ৭৯ পয়সা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)