Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৪, ২০২৬ , ৫:১৯ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)।

মঙ্গলবার, ২৪ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে, আলফা ক্রেডিট রেটিং লিমিটেডের (আলফা রেটিং) রেটিং অনুযায়ী কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ+’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’।

কোম্পানিটির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত পাশাপাশি গুণগত তথ্য অনুযায়ী এই ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)