Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইর লেনদেন বেড়েছে বৃহস্পতিবার

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৬, ২০২৬ , ৪:১৮ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩৯টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমান বেড়ে ৯৪৭ কোটি টাকা ছাড়িয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৫ দশমিক ৪৪ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬০০ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১০ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ১১১৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৭ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ২১৬৯ পয়েন্টে অবস্থান করছে।

বৃহস্পতিবার ডিএসইতে ৯৪৭ কোটি ২৮ লাখ ২৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৬৫ কোটি ৪৭ লাখ ০১ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৩৯টি কোম্পানির, বিপরীতে ৯৩টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)