Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আইডিআরএ’র চেয়ারম্যানের পদত্যাগ

প্রকাশিত হয়েছে: মার্চ ২, ২০২৬ , ১১:৫৪ পূর্বাহ্ণ | আপডেট: মার্চ ২, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পাঠানো এক পত্রে তিনি তাঁর পদত্যাগের কথা জানান।

পদত্যাগপত্রে ড. আসলাম আলম উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে তিনি বিমা খাতের এই শীর্ষ নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি যথাযথ প্রক্রিয়ায় তাঁর পদত্যাগপত্রটি গ্রহণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সচিবের প্রতি অনুরোধ জানিয়েছেন।

বিমা খাতের সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে দায়িত্ব নেওয়ার পর তাঁর এই আকস্মিক পদত্যাগ নিয়ে খাতের সংশ্লিষ্টদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। তবে পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ ছাড়া অন্য কোনো বিষয়ের উল্লেখ করেননি তিনি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)