Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মঙ্গলবার লেনদেন বেড়েছে ডিএসইর

প্রকাশিত হয়েছে: মার্চ ১০, ২০২৬ , ৬:৪৫ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১০, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানের মধ্যদিয়ে মঙ্গলবার, ১০ মার্চ লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৩৯ টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে। সামান্য বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমান।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৩৬ দশমিক ৯১ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৭৮ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২১ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৫৭ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৩ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার ডিএসইতে ৪৫৪ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪১৬ কোটি ০৪ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৮৮ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৩৯ টি কোম্পানির, বিপরীতে ১১ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৮ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)