Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিল রিং শাইন টেক্সটাইল

প্রকাশিত হয়েছে: মার্চ ১২, ২০২৬ , ১:০৪ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১২, ২০২৬, ১:০৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

রিং শাইন টেক্সটাইলস লিমিটেড অনলাইন গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদ নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) ব্যাখ্যা দিয়েছে। “রিং শাইনের বিরুদ্ধে ২৪০ কোটি টাকার বকেয়া, ঢাকার ইপিজেড থেকে উচ্ছেদের মুখে” শিরোনামে একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের বিষয়ে গত ২ মার্চ, ২০২৬ তারিখে ডিএসই কোম্পানিটির কাছে ব্যাখ্যা চেয়েছিল।

ডিএসই সূত্রে জানা গেছে, এর প্রেক্ষিতে কোম্পানিটি ৮ মার্চ, ২০২৬ তারিখে একটি চিঠির মাধ্যমে তাদের ব্যাখ্যা প্রদান করে। পরে ১০ মার্চ, ২০২৬ তারিখে সেই চিঠিটি ডিএসই গৃহীত হয়।

কোম্পানিটির পাঠানো ব্যাখ্যাপত্রটি দেখতে আগ্রহীরা ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংযুক্ত লিংকে প্রবেশ করতে পারবেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)