Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন ইমতিয়াজ আহমদ

প্রকাশিত হয়েছে: মার্চ ১২, ২০২৬ , ২:১৫ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১২, ২০২৬, ২:১৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ইমতিয়াজ আহমদ মাসুম। কেন্দ্রীয় ব্যাংক গত ৪ মার্চ তাকে এই পদে পদোন্নতি দেয়। এর আগে তিনি পরিচালক পদে কর্মরত ছিলেন। ইমতিয়াজ আহমদ মাসুম ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।

দীর্ঘ চাকরিজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ভিজিলেন্স উপবিভাগ, ফরেন এক্সচেঞ্জ ইন্সপেকশন এন্ড ভিজিলেন্স বিভাগ, ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এন্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট (এফআইসিএসডি), একাউন্টস এন্ড বাজেটিং ডিপার্টমেন্ট ও সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

এছাড়া ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স ফ্যাসিলিটি–টু (আইপিএফএফ–২) প্রকল্প এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)