Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

প্রকাশিত হয়েছে: মার্চ ১৪, ২০২৬ , ৭:১৯ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১৪, ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৫০ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পিপলস লিজিংয়েরও শেয়ার দর বেড়েছে ৫০ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, তালিকায় তৃতীয় স্থানে থাকা ফাস ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ৫০ শতাংশ। সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো–ফারইস্ট ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফ্যামিলি টেক্স, এইচ আর টেক্সটাইল, মেঘনা কনডেন্স মিল্ক, মেঘনা পেট ও প্রাইম ফাইন্যান্স।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)