Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আকিজ ফুডের জিরো-কুপন বন্ড অনুমোদন

প্রকাশিত হয়েছে: মার্চ ২৫, ২০২৬ , ৭:১৯ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৫, ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ৫০০ কোটি টাকার জিরো-কুপন বন্ড অনুমোদন দিয়েছে কমিশন, যা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে নির্দিষ্ট বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে।

বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্বে ১০০৪তম কমিশন সভা বুুধবার, ২৫ মার্চ কমিশনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, কমিশন অদ্যকার সভায় আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর ৫ শত কোটি টাকা অভিহিত মূল্যের ৬ (ছয়) মাস হতে সর্বোচ্চ ৫ (পাঁচ) বছর মেয়াদী আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল জিরো-কুপন বন্ড এর প্রস্তাব অনুমোদন করেছে।

বন্ডটি ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং উচ্চ সম্পদশালী ব্যক্তিদেরকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। বন্ডটির ট্রাস্টি এবং ফান্ড অ্যারেঞ্জার হিসাবে যথাক্রমে সেনা ইন্স্যুরেন্স পিএলসি এবং নর্থ স্টার ইনভেস্টমেন্টস (বিডি) লিমিটেড কাজ করবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)