Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৪, ২০২৬ , ৭:১১ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৪, ২০২৬, ৭:১১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৮ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫ দশমিক ৪০ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ জানা গেছে, তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের ২৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১৬ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ব্র্যাক ব্যাংক, রবি আজিয়াটা, এশিয়াটিক ল্যাবরেটরিজ, খান ব্রাদার্স, লাভেলো আইসক্রিম, সামিট অ্যালায়েন্স পোর্ট এবং ইনটেক লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)