Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইর লেনদেন পতনে রবিবার

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৫, ২০২৬ , ৪:২৬ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৫, ২০২৬, ৪:২৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনের মধ্য দিয়ে রবিবার, ৫ এপ্রিল লেনদেন শেষ হয়েছে। কমেছে ৩৫৪ টি কোম্পানির শেয়ারের দর। কমেছে টাকার অংকে লেনদেনের পরিমান।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১০৭ দশমিক ৪৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১১২ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৮ দশমিক ৪৭ পয়েন্ট কমে ১ হাজার ৪১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩৫ দশমিক ০২ পয়েন্ট কমে ১ হাজার ৯৪৫ পয়েন্টে অবস্থান করছে।

রবিবার ডিএসইতে ৫১১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬২৫ কোটি ৯৯ লাখ টাকা টাকা।

রবিবার ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৫ টি কোম্পানির, বিপরীতে ৩৫৪ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ১১ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)