Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৭, ২০২৬ , ৬:২২ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৭, ২০২৬, ৬:২২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান। মঙ্গলবার, ৭ এপ্রিল ডিএসইর ১১১২ পর্ষদ সভায় তিনি স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেন। এর আগে ৩০ মার্চ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তার নিয়োগ অনুমোদন দেয়।

ডিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান ১৯৯৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশনপ্রাপ্ত হন। দীর্ঘ কর্মজীবনে তিনি নেতৃত্ব, পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দিয়েছেন।

বর্তমান দায়িত্বে যোগদানের আগে তিনি ২০২২, ২০২৩ থেকে ২০২৪ এবং ২০২৬ সালে তিনটি পদাতিক ব্রিগেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত একটি পদাতিক ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)