Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

প্যাসিফিক ডেনিমসের কারখানা বন্ধ পেল ডিএসই

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৮, ২০২৬ , ২:৪৩ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৮, ২০২৬, ২:৪৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

প্যাসিফিক ডেনিমস লিমিটেডের কারখানা সরেজমিন পরিদর্শনে গিয়ে বন্ধ পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। গত ২২শে অক্টোবর, ২০২৫ ডিএসইর একটি পরদির্শক দল সরেজমিনে পরিদর্শনে গিয়ে বন্ধ পায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সাধারণত নিয়মিতভাবে কোম্পানি সম্পর্কিত তথ্য প্রকাশ করছে না বা স্টক এক্সচেঞ্জের সঙ্গে যোগাযোগ নেই এমন কারণে কোম্পানি পরিদর্শন করে থাকে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। এরই ধরাবাহিকতায় ২২শে অক্টোবরে কোম্পানিটির কারখানা প্রাঙ্গণ এবং প্রধান কার্যালয় পরিদর্শনে যায় ডিএসইর একটি প্রতিনিধিদল। তবে কারখানা পরিদর্শনে গিয়ে ডিএসইর প্রতিনিধি দল কারখানাটি বন্ধ পায়।

প্রতিনিধি দল জানায়, প্যাসিফিক ডেনিমস লিমিটেডের কারখানা সরেজমিন পরিদর্শনকালে তা বন্ধ পাওয়া যায়।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)