Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

অ্যাপেক্স ওয়েভিংয়ের ক্রেডিট রেটিং নির্ণয়

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৮, ২০২৬ , ৪:০১ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৮, ২০২৬, ৪:০১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানিকে ক্রেডিট রেটিং দিয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা যায়, বুধবার, ৮ এপ্রিল তথ্য জানা গেছে, ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশের রেটিং অনুযায়ী, কোম্পানিটির দীর্ঘ মেয়াদে কোম্পানির রেটিং হয়েছে ‘সি (এলআর)’।

কোম্পানিটির ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের উপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ।

ক্রেডিট রেটিং হলো কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারের ঋণ পরিশোধের সক্ষমতা ও ঝুঁকি মূল্যায়নের একটি পদ্ধতি, যা বিশেষ এজেন্সি দ্বারা নির্ধারণ করা হয়ে থাকে। এটি মূলত ‘এএএ’ (সর্বোচ্চ নিরাপত্তা) থেকে ‘ডি’ (খেলাপী) পর্যন্ত স্কেলে রেটিং করা হয়। ভালো রেটিংয়ের মাধ্যমে সহজে ও কম সুদে ঋণ পাওয়া যায়, যা বিনিয়োগকারীদের আস্থা বাড়ায়।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)