Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

শাহজালাল ইসলামী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৯, ২০২৬ , ২:৪০ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৯, ২০২৬, ২:৪০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৩ শতাংশ নগদ  লভ্যাংশ দেবে।  বুধবার, ৮ এপ্রিল অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেয়া হয়।

ব্যাংক সূত্রে জানা গেছে, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি ৩ টাকা ৩১ পয়সা আয় হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি ১ টাকা ৫২ পয়সা আয় হয়েছিল। সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ০৭ পয়সা।

আগামী ২৪ মে সকাল ১১টায় ডিজিটাল পদ্ধতিতে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৩০ এপ্রিল রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)