Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

রানার অটোমোবাইলস পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৯, ২০২৬ , ৮:২৬ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৯, ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

রানার অটোমোবাইলস পিএলসির কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছে। রানার অটোমোবাইলস কর্পোরেট পরিচালক ব্রুমার ফ্রন্টিয়ার পিই II (মরিশাস) লিমিটেডের কাছে কোম্পানিটির মোট ১ কোটি ৮৩ লাখ ৪ হাজার ৩৪৭টি শেয়ার রয়েছে। এরমধ্য থেকে এই পরিচালক ৫০ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বর্তমান বাজারদরে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর পাবলিক ও ব্লক মার্কেটের মাধ্যমে বিক্রয় করবে এই কর্পোরেট পরিচালক । আগামী ৩০ এপ্রিলের মধ্যে শেয়ার বিক্রয় করবে প্রতিষ্ঠানটি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)