Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এটলাস বাংলাদেশের লোকসান কমেছে ১৭ শতাংশ

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৯, ২০২৬ , ৮:৫৭ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৯, ২০২৬, ৮:৫৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

এটলাস বাংলাদেশের পরিচালনা পর্ষদ ২০২৫-২৬ অর্থ বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৬) ও নয় মাসের (জুলই, ২০২৫-মার্চ, ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) কমেছে।

বৃহস্পতিবার, ৯ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে, বুধবার, ৮ এপ্রিল কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের তৃতীয় প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়েছে।

তথ্য মতে, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.২১ টাকা এবং আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির লোকসান ছিল ০.২৭ টাকা। সে হিসাবে কোম্পানিটির লোকসান কমেছে ০.০৬ টাকা বা ২২ শতাংশ।

এদিকে, ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৬৮ টাকা এবং আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির লোকসান ছিল ০.৮২ টাকা। সে হিসাবে কোম্পানিটির লোকসান কমেছে ০.১৪ টাকা বা ১৭ শতাংশ। ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২০ টাকা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)