Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইর বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১১, ২০২৬ , ৫:৫৪ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১১, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেননদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৯৬ লাখ টাকা।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা অনুযায়ী, লেনদেনের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড। কোম্পানিটির গড় দৈনিক লেনদেন ছিল ২৩ কোটি ২ লাখ ৬০ টাকা।

তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে লাভেলো আইসক্রিম। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে সাফকো স্পিনিং মিলস লিমিটেড, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, টেকনো ড্রাগস লিমিটেড, সিটি ব্যাংক পিএলসি, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এবং জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)