Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইর বিদায়ী সপ্তাহে দর পতনে আশুগঞ্জ পাওয়ার স্টেশন

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১১, ২০২৬ , ৬:০৫ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১১, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক দর পতনের শীর্ষে উঠে এসেছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের বন্ড। সপ্তাহজুড়ে বন্ডটির দর কমেছে ১৫ দশমিক ৫৬ শতাংশ বা ২০৫ টাকা ৫০ পয়সা।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ফান্ডটির দর ১১ দশমিক ৩৬ শতাংশ হ্রাস পেয়েছে।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১০ দশমিক ৮৭ শতাংশ।

এছাড়া সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইয়াকিন পলিমার লিমিটেড, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, বিআইএফসি এবং পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)