Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ন্যাশনাল টিউবসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১১, ২০২৬ , ৬:১৫ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১১, ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ন্যাশনাল টিউবস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার, ৯ এপ্রিল অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি ১ টাকা ০২ পয়সা লোকসান হয়েছে এবং গত বছরও একই সময়ে শেয়ারপ্রতি ৬৪ পয়সা লোকসান হয়েছিল।

চলতি হিসাববছরের ৯ মাসে (জুলাই’২৫-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি ২ টাকা ৪০ পয়সা লোকসান হয়েছে এবং গত বছরও একই সময়ে শেয়ারপ্রতি ১ টাকা ৬৩ পয়সা লোকসান হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮ টাকা ৯২ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)