প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ (২৭ শতাংশ নগদ এবং ০৩ শতাংশ বোনাস) লভ্যাংশ দেবে। রোববার, ১২ এপ্রিল অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের এ সিদ্ধান্ত নেয়া হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৩১ পয়সা এবং আগের বছর ইপিএস ছিল ৫ টাকা ২৪ পয়সা (রিস্টেটেড)। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৭ টাকা ৩৬ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ১৮ জুন বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে এবং ১২ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)