Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এগারো কোম্পানির সভার তারিখ ঘোষণা

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৯, ২০২৬ , ৫:০৯ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিগুলো বিভিন্ন মেয়াদের নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।

রংপুর ফাউন্ড্রি লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৭ এপ্রিল বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

এএমসিএল (প্রাণ) লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৭ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি: কোম্পানিটির সভা আগামী ৩০ এপ্রিল বিকাল ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ এপ্রিল বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

সিটি ইন্স্যুরেন্স পিএলসি: কোম্পানিটির সভা আগামী ২৩ এপ্রিল বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২৬ তারিখ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।

আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড: কোম্পানিটির সভা আগামী ২৫ এপ্রিল দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২৬ তারিখ পর্যন্ত কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি: কোম্পানিটির সভা আগামী ২৭ এপ্রিল বিকাল ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত বছরের কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।

ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।

মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৯ এপ্রিল দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক এবং ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।

হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৩ এপ্রিল বিকাল ৩টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২৬ তারিখ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।

মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির সভা আগামী ২৯ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিক এবং ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)