এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসির নতুন কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে নতুন সচিব নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার, ২১ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে, এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসির নতুন সচিব নিয়োগ পেয়েছেন মো. নাসিম উদ্দিন। তিনি ২০ এপ্রিল থেকে এ পদে কাজ শুরু করছেন।
এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৬ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ২ কোটি ৪০ লাখ টাকা। সে হিসাবে কোম্পানির শেয়ার সংখ্যা ২৪ লাখ।
সর্বশেষ ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৭৭.২৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৫.৮২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১৬.৯৩ শতাংশ শেয়ার রয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)