Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইস্টার্ন ব্যাংকের ঋণ পরিশোধ করবে রিং সাইন

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২১, ২০২৬ , ৭:০৬ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২১, ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

রিং সাইন টেক্সটাইলস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডার ‘লার্ক টেক্সটাইল লিমিটেড’ এর কাছ থেকে অর্থ নিয়ে ইস্টার্ন ব্যাংক পিএলসির ঋণ পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার, ২০ এপ্রিল কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা ইস্টার্ন ব্যাংকের কাছে থাকা দায় সমন্বয়ের লক্ষ্যে একটি প্রস্তাব অনুমোদন করা হয়।

মঙ্গলবার, ২১ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে, সভায় প্রস্তাব অনুযায়ী, ‘লার্ক টেক্সটাইল লিমিটেড থেকে ৯ কোটি ৫০ লাখ টাকা ঋণ গ্রহণ করা হবে। তবে এ সিদ্ধান্ত কার্যকর হবে শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর, যা শিগগিরই আহ্বান করা বিশেষ সাধারণ সভা (ইজিএম) বা বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিবেচিত হবে।

লার্ক টেক্সটাইল লিমিটেড থেকে ১০ বছরের জন্য বিনাসুদে ওই অর্থ নেওয়া হবে। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে সমান ১০টি বার্ষিক কিস্তিতে ঋণ পরিশোধ করা হবে। এ ঋণের উদ্দেশ্য হলো ইস্টার্ন ব্যাংকের বিদ্যমান ঋণ পরিশোধ করা।

কোম্পানিটি আরো জানায়, মোট ঋণের প্রায় ১০ শতাংশ সমপরিমাণ ০.৩৩ মিলিয়ন মার্কিন ডলার মওকুফের সুবিধা পেয়েছে কোম্পানিটি। এছাড়া, ০.৭৮ মিলিয়ন ডলার অর্থ ব্যবহার করে ইস্টার্ন ব্যাংকের শ্রেণিকৃত ঋণ পুনঃতফসিলের জন্য ডাউন পেমেন্ট দেওয়া হয়েছে। প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন পেলে বিনাসুদের কারণে উচ্চ ব্যাংক সুদের তুলনায় উল্লেখযোগ্য সুদ সাশ্রয় হবে, যা শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বাড়াতে সহায়ক হতে পারে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)