পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার, ২২ এপ্রিল অনুষ্ঠিত কোম্পানি ২ টির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি সূত্রে জানা তথ্য নিচে-
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি: কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ১০ পয়সা এবং আগের বছর ১ টাকা ৭ পয়সা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৫৮ পয়সা। সর্বশেষ বছরে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ৩১ পয়সা এবং যা আগের বছর ৭৬ পয়সা ছিল।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জুন বিকাল ৩টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে এবং ২ জুন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ২ টাকা ৯ পয়সা এবং আগের বছর ২ টাকা ৬ পয়সা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ৫৫ পয়সা। সর্বশেষ বছরে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৮৯ পয়সা এবং যা আগের বছর ১ টাকা ৮৫ পয়সা ছিল।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জুন বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে এবং ৩ জুন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)