Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

জেএমআই সিরিঞ্জ ও মেডিকেল তৃতীয় প্রান্তিকে লোকসানে

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৮, ২০২৬ , ৪:৫৫ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৮, ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

জেএমআই সিরিঞ্জ ও মেডিকেল ডিভাইস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।মঙ্গলবার, ২৮ এপ্রিল অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৮৯ পয়সা এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ১ টাকা ৬৮ পয়সা আয় হয়েছিল। অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির লোকসান হয়েছে ২ টাকা ৩৯ পয়সা এবং গতবছর একই সময়ে ০২ পয়সা লোকসান হয়েছিল। গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৩ টাকা ৩৪ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)