Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মিডল্যান্ড ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৮, ২০২৬ , ১০:৪৩ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৮, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

মিডল্যান্ড ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৬ শতাংশ (৩ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস) লভ্যাংশ দেবে।

মঙ্গলবার, ২৮ এপ্রিল অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি ১ টাকা ২৫ পয়সা আয় (ইপিএস) হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ১ টাকা ২৪ পয়সা।

সূত্র মতে, সর্বশেষ বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৯০ পয়সা এবং যা আগের বছর ১০ টাকা ৩৮ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৯০ পয়সা।

আগামী ২৪ জুন, ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং আগামী ১ জুন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)