বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। বুধবার, ২৯ এপ্রিল অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি ১ টাকা ১৯ পয়সা আয় (ইপিএস) হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি ৪১ টাকা ৬১ পয়সা লোকসান হয়েছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমন্বিতভাবে শেয়ারপ্রতি নিট দায় ছিল ২৯ টাকা ৭ পয়সা।
আগামী ৩০ জুন, সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং আগামী ২৫ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)