ম্যারিকো বাংলাদেশ লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫০০ শতাংশ নগদ চূড়ান্ত লভ্যাংশ দেবে। বুধবার, ২৯ এপ্রিল অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেয়া হয়।
ডিএসই সূত্রে জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ২০৬ টাকা ৯ পয়সা আয় হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি ১৮৭ টাকা ৪৯ পয়সা আয় হয়েছিল। ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ৩২ টাকা ৪ পয়সা এবং যা আগের বছর ৫৪ টাকা ৮৫ পয়সা ছিল। সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯২ টাকা ২ পয়সা।
আগামী ১৪ জুলাই, ডিজিটাল পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৫ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)