Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

লভ্যাংশ দেবে না এবি ব্যাংক

প্রকাশিত হয়েছে: মে ১, ২০২৬ , ১০:৫১ অপরাহ্ণ | আপডেট: মে ১, ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ব্যাংক খাতের কোম্পানি এবি ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি ৪৩ টাকা ৪২ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ২১ টাকা ২৮ পয়সা লোকসান হয়েছিল।

সর্বশেষ বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১ টাকা ৬০ পয়সা, যা আগের বছর মাইনাস ৪২ টাকা ২৩ পয়সা ছিল।গ

ত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট দায় ছিল ৩৬ টাকা ২ পয়সা।

আগামী ১৮ জুন, সকাল ১০টায় ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে যোগ দেওয়া ও লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ২১ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)