Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সিলকো ফার্মার প্রয়াত উদ্যোক্তার শেয়ার হস্তান্তর

প্রকাশিত হয়েছে: মে ৪, ২০২৬ , ২:৫১ অপরাহ্ণ | আপডেট: মে ৪, ২০২৬, ২:৫২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উদ্যোক্তা মৃত ড. মো. আফজাল মিয়ার নামে থাকা শেয়ার তার উত্তরাধিকারীর কাছে হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। কোম্পানির উদ্যোক্তা পরিচালক ড. মো. আফজাল মিয়া গত ২ আগস্ট ২০২৫ তারিখে মৃত্যুবরণ করেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, তার নামে কোম্পানিটির ১ লাখ ১০ হাজারটি শেয়ার রয়েছে। কোম্পানিতে থাকা শেয়ারগুলো তাঁর পুত্র ও মনোনীত ব্যক্তি মো. আশফাক হুসেন সুহাগের অ্যাকাউন্টে হস্তান্তর করা হবে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে শেয়ার হস্তান্তরের কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)